1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী পলাতক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ লাবনী আক্তার (৩৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল দিকে গোবিন্দগঞ্জ থানার মোড় সংলগ্ন মায়ামনি চারমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানকালে সন্দেহভাজন লাবনী আক্তারকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক লাবনী আক্তার বগুড়া জেলার শেরপুর থানার মহিপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সোহেল রানা এবং বাবার নাম আবুল কালাম।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় লাবনী আক্তারের সঙ্গে থাকা কুড়িগ্রাম জেলার ফুলমতি গ্রামের আব্দুস ছামাদের ছেলে মো. আপেল মাহমুদ (৪২) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
গোবিন্দগঞ্জ থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, স্থানীয়রা বলছেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একই সঙ্গে পলাতক ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..