1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সাটুরিয়ায় ওজনে কম ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নিউ মঙ্গল বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ওজনে কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নিউ মঙ্গল বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়। অভিযানে বেকারিটির ওজনসংক্রান্ত অনিয়মসহ খাদ্য ভেজাল বিভিন্ন অসংগতি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

ভোক্তাদের নির্ধারিত ওজন অনুযায়ী পণ্য সরবরাহ করা এবং খাদ্যপণ্যের মান ও ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রাখা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। খাদ্য পন্যে ভেজাল মুক্ত করতে খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে সচেতন হতে হবে। খাদ্য পন্যেতে অনিয়ম হলে এবং খাবার মান সম্মত না হলে কোন ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

স্থানীয় ভোক্তাদের দাবি, শুধু জরিমানা নয়, বেকারিসহ খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। যাতে কোনো প্রতিষ্ঠান ওজনে কারচুপি কিংবা অন্য কোনো অনিয়মের মাধ্যমে সাধারণ ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে সে দিকে লক্ষ্য রেখে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে খাবারে ভেজাল মুক্ত রাখতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..