1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

টানা ১৩ দিনের অবরোধে সাজেকের বাঘাইহাট বাজারে চরম ভোগান্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

আব্দুর রহমান বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি :

৫ দপা দাবী জানিয়ে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গন অধিকার রক্ষা কমিটির ডাকা টানা ১৩ দিনের অবরোধে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ক্রেতা ও ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল ও পণ্য পরিবহনে বিঘ্ন ঘটায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে একদিকে যেমন ক্রেতাদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে লোকসানের মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

অবরোধের কারণে বাজারে স্বাভাবিক বেচাকেনা কমে গেছে। প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে না পেরে অনেক ক্রেতাকে পড়তে হচ্ছে বিপাকে। অন্যদিকে দূরবর্তী এলাকা থেকে পণ্য পরিবহন করতে না পারায় ব্যবসায়ীদের দোকানে পণ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..