1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকাডুবির পর স্রোতের টানে ১০ বাংলাদেশি ভেসে গেল ভারতে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরবাগডাঙ্গা সীমান্তে পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এসময় একজনকে বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করা হলেও আরও ১০ বাংলাদেশি স্রোতে ভেসে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। পরে নদীতে তাদের ভাসতে দেখে তাদের উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তবে রাত সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে।

নৌ-পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ছোট একটি ডিঙি নৌকা করে ১২ জন যাত্রী সদর উপজেলার চরবাগডাঙ্গার গোয়ালডুবি ঘাট থেকে নারায়ণপুরের খলিফাচর এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথে নদীর তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় ১০ জন যাত্রী স্রোতে ভেসে ভারতের সীমান্তে ঢুকে গেলে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে।

স্থানীয় নৌকার মাঝি মো. কামাল জানান, গোয়ালডুবি এলাকা থেকে একটা ডিঙি নৌকাটি যাত্রী নিয়ে নারায়ণপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ নৌকাটি ডুবে তীব্র স্রোতের কারণে মুহূর্তেই যাত্রীরা স্রোতে ভেসে যান।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, নৌকাডুবির পর ১০ বাংলাদেশিকে ভারতের খান্দুয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করেছে। রাতেই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জীবন চন্দ্র রায় জানান, স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, একজনকে বাংলাদেশ অংশে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..