1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

চালু হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত
২৯

বিনোদন প্রতিবেদক :

ডিজিটাল বিনোদনের দুনিয়ায় বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আসছে নতুন চমক। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়ে আগামী ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে এই প্ল্যাটফর্মটির।

শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের আলাদা অবস্থান তৈরি করতে চায় ‘উৎসব’। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তির পর সবচেয়ে আগে সেটি ওটিটিতে দেখা যাবে এই প্ল্যাটফর্মেই। শুধু নতুন সিনেমা নয়, নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘উৎসব’। যা বাংলা সিনেমাপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে এক নতুন ভান্ডার।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন জাহিদ হাসান অভি। ‘উৎসব’ নিয়ে তিনি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ, আরও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকরা সহজেই নতুন সিনেমা ও তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন। দেশে সিনেমা হল কমে এসেছে। প্রতিটি জেলায় সিনেমা হল না থাকায় দর্শকরা নতুন নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, বাংলা সিনেমা পৃথিবীরজুড়ে মুক্তি পেলেও এখনো অনেক অনেক প্রবাসীরা হাতের নাগালেই নতুন বাংলা সিনেমা দেখার সুযোগ পান না। তাদের জন্য আমাদের উৎসব প্লাটফর্ম নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।

প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও এগিয়ে থাকতে চায় প্ল্যাটফর্মটি। প্রথম দিকে দর্শকরা সরাসরি উৎসবের ওয়েব সাইটে এভিজিট করে কনটেন্ট উপভোগ করা যাবে। পরে গুগল প্লে স্টোর থেকে ‘উৎসব’ অ্যাপ ডাউনলোড করে থাকা যাবে উৎসবের সঙ্গে। পরবর্তী কিছু দিনের মধ্যেই আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও সহজে পাওয়া যাবে এই প্ল্যাটফর্মের সেবা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..