1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
৩১

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। তার দাবি, ইরানের নেতারা নিজেদের অবস্থানে অনড় এবং আত্মবিশ্বাসী হওয়ায় আলোচনা এগোতে সময় লাগছে।

শুক্রবার উইসকনসিন অঙ্গরাজ্যে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানি নেতৃত্ব দীর্ঘদিন ধরে সংঘাতের রাজনীতিতে অভ্যস্ত। ফলে তারা সহজে ছাড় দিতে চায় না। তবে শেষ পর্যন্ত বাস্তবতার কারণেই তাদের আলোচনার টেবিলে সমঝোতায় আসতে হবে বলে মনে করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত চতুর্থ মাসে গড়িয়েছে। যদিও এপ্রিল মাসে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং সেটি কয়েক দফা বাড়ানো হয়, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর কাছে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আবারও উত্তেজনা বেড়েছে।

যুদ্ধ অবসানে দ্রুত চুক্তি না হওয়ার সমালোচনারও জবাব দেন ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের সংঘাতের সমাধান রাতারাতি সম্ভব নয়। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করতে সময় প্রয়োজন।

ট্রাম্প দাবি করেন, সংঘাতের শুরু থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন উৎপাদন কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং সামরিক স্থাপনাগুলোর অধিকাংশই ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলে তার দাবি। তবে ইরানের হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

এদিকে, এর আগে এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন যে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা দীর্ঘদিন বহাল নাও থাকতে পারে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে—চুক্তির পথে এগোবে নাকি অন্য কোনো বিকল্প বেছে নেবে। তবে সেই বিকল্প সুখকর হবে না বলেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..