1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ মামুন ভুঁইয়া,

অদ্য ২৯ জুলাই ২০২৬, বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং দূরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ গণশুনানি অনলাইন ও স্বশরীরে—উভয় মাধ্যমে আয়োজন করা হয়। গণশুনানিতে কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন উপস্থিত থেকে অনলাইনে সংযুক্ত এবং স্বশরীরে আগত সেবাপ্রার্থীদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন।
গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাপ্রার্থীরা তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন। জেলা প্রশাসক প্রতিটি বিষয়ে গুরুত্বের সঙ্গে শুনে সমস্যার প্রকৃতি অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে সেবাপ্রার্থীরা দ্রুত, স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব সেবা লাভ করতে পারেন।
জনগণের সঙ্গে প্রশাসনের প্রত্যক্ষ সংযোগ স্থাপন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে জেলা প্রশাসনের এ ধরনের গণশুনানি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..