1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত
১০

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে বুধবার (১ জুলাই) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরের দিন ২৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার এ মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। Maps

গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অবৈধ মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..