1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

টেকনাফে বিজিবির অভিযানে ৭২ লিটার চোলাই মদ ও সিএনজি জব্দ, আটক ১

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ সময় আবুল মঞ্জুর (৪৯) নামে এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজিকে নিয়মিত তল্লাশির জন্য থামান দায়িত্বরত বিজিবি সদস্যরা। এ সময় চালকের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় সিএনজিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের ডান ও বাম পাশে বিশেষ কৌশলে ফিটিং করা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে সিএনজিসহ চালককে আটক করা হয়।
আটক আবুল মঞ্জুর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং চেকপোস্টভিত্তিক তল্লাশি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযানও ভবিষ্যতে অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..