1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২০ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত
২৯

টাঙ্গাইল প্রতিনিধি,
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি যমুনা সেতুর দিকে যাচ্ছিলো। সড়কের ভাতকুড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজনের ওপর তুলে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রাসেল মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..