1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

নবগঠিত রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ রমজান আলী, বিশেষ প্রতিনিধিঃ

​ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে রুহিয়া উপজেলা প্রেস ক্লাব।
​মঙ্গলবার (১৮ আগস্ট) নবগঠিত রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​মতবিনিময় সভায় নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “উপজেলা প্রশাসন এবং গণমাধ্যম যৌথভাবে কাজ করলে রুহিয়া উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।” এ সময় তিনি এলাকার উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

​সভায় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহসভাপতি ফারুক হোসেন, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মুহা. আমিনুল হক, সাবেক সহসাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সদস্য মোঃ রমজান আলী, জাকারিয়া, বিমল চন্দ্র সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়
​সভা শেষে নবাগত রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। মতবিনিময় সভায় নবগঠিত রুহিয়া উপজেলাকে একটি জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের জোরালো ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..