1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

নাটোরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

রাজু আহম্মেদ মীর

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নাটোর জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের কিংবদন্তি নেতা এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাঁর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম এবং নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক উৎসবমুখর ও প্রাণবন্ত রূপ নেয়। বর্ণাঢ্য র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিবসের তাৎপর্য তুলে ধরে। র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..