1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নবীনগরে তিন দিনব্যাপী হাসান শাহ’র ওরস পালিত

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত
নবীনগরে তিন দিনব্যাপী হাসান শাহ’র ওরস পালিত
১৬৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধ্যাত্মিক সাধক হাসান শাহ’র ৮২তম ওরস মোবারক ভক্ত-আশেকানদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত বুধবার শুরু হওয়া তিন দিনব্যাপী ওরস মোবারক আজ শুক্রবার শেষ হয়। ওরস উপলক্ষে দরবার প্রাঙ্গণে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ভক্ত, আশেকান ও দর্শনার্থীর সমাগম ঘটে।

ওরসের শেষ দিনে মিলাদ মাহফিল, জিকির-আসকার, কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিবছরের মতো এবারও ভক্তদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশে ওরস সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক কমিটি ও ভক্তবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..