1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নাটোরে নিজ ঘরে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের বিষ্ণুপুর আমহাটী এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতর মেয়েদের দাবী,তাকে হত্যা করা হয়েছে। তবে ছেলে-স্ত্রীর দাবী,মানসিক সমস্যা থেকে নিজেই গলায় ছুরি চালিয়েছেন।
পুলিশ বলছেন,তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহত ওই ব্যক্তির নাম মোতালেব আলী খান(৬৫।)। তিনি ওই এলাকার
ইদ্রিস আলী খানের ছেলে। নিহতর দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতর ছেলে রবি ওরফে চুন্নু জানান,শনিবার সন্ধ্যার পর তার চাচা আরিফ আলী খান স্ট্রোক করায় তাকে হাসপাতালে নিতে তিনি সাইকেল নিয়ে ভ্যানগাড়ি ঠিক করতে যান। ভ্যান আসার অপেক্ষায় বাড়ির পাশে দাঁড়িয়ে মা ও চাচীর সাথে কথা বলছিলেন। হঠাৎ বাবার গোঁ-গোঁ শব্দে মাসহ দৌড়ে গিয়ে দেখেন,বাবার হাতে ছুরী আর গলা থেকে রক্ত বের হচ্ছে। কিছুক্ষণ পরই তিনি মারা যান।
তাদের দাবী,নিহত মোতালেবের দীর্ঘদিন থেকেই মাঝে মাঝে মানসিক সমস্যা হতো। ওই সমস্যায় নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছে।
তবে নিহতর দুই মেয়ে কান্না জড়িত কন্ঠে জানান,তার বাবা সৃস্থ্য ছিলেন। হয়তো সম্পত্তির জন্য তাকে খুন করা হয়েছে।
স্থানীয় একজন জানান,কয়েক বছর আগে মেতালেব তার বড় ছেলের ঘরে আগুন দেয়। এরপর থেকেই বড় ছেলে পাশেই পৃথক বাড়িতে থাকেন। এছাড়া নিহতর স্ত্রীও পৃথক ঘরে থাকেন।
নিহতর স্ত্রীর দাবী,তার স্বামী মাঝে মাঝেই অস্বাভাবিক কাজ করতেন। একে-ওকে হাসুয়া নিয়ে তাড়াতে উদ্যত হতেন। আবার বেশ কিছুদিন থেকেই ভয় পেতেন। দরজা-জানালা ফাঁক রেখে ঘুমোতেন না।
এক প্রশ্নের জবাবে তিনি জানান,ঘটনার কিছু আগে মেতালেব তাকে একা রেখে বাইরে যেতে নিষেধ করেন। তবে ওই স্বজনের স্ট্রোকের খবর আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কি হলো তা জানতে ঘর থেকে বেড়িয়ে কিছুদূরেই কথা বলছিলেন। ওই সময়েই গো্ঁ গোঁ শব্দে দৌড়ে আসেন।
সদর থানার ওসি মনসুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর ওই মৃত্যু রহস্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..