1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপন কর্মসূচীতে সবাইকে অংশ নিতে হবে – ফরিদপুরে শামা ওবায়েদ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত
৪৩

 

ফরিদপুর প্রতিনিধি

বৃক্ষরোপন কর্মসূচীতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে সবাইকে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নিতে হবে, তবেই এ আয়োজন সফল হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এ দেশের দ্বায়িত্ব নিয়েছিলেন, তখন দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্যে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে বৃক্ষ রোপন, খাল কনন কর্মসূচী গ্রহন করেছিলেন।

একযোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে শনিবার মন্ত্রী ফরিদপুরের মধুখালী উপজেলার বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থাগার কাম স্মৃতি যাদুঘরে আয়োজিত কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন।

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছে বৃক্ষ রোপন করেছে, আর ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় এসে গাছ কাটার প্রতিযোগীতায় মেতে উঠেছে।

ফরিদপুরে জেলা পরিষদ কর্মসূচী বাস্তবায়ন করছে। বৃক্ষরোপন উদ্বোধনী কার্যক্রমে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে ফরিদপুর- ০১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামসহ রাজনীতিক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..