1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

পীরগঞ্জে ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় তরুণী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

দীপক শর্মা

সীমানা কিংবা সংস্কৃতি-কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভালোবাসার সম্পর্কে। সুদূর ভারতের কেরালা রাজ্য থেকে ভালোবাসার মানুষটির সঙ্গে সংসার করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসেছেন অশ্বিনী নামে এক ভারতীয় তরুণী। দুবাইয়ে কর্মস্থলে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। একপর্যায়ে দুবাইয়ের আদালতে বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। এবার স্বামীর পরিবারের সঙ্গে থাকতে বাংলাদেশে এসেছেন অশ্বিনী।

বিদেশি এই তরুণীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই তাঁকে দেখতে মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার কৌতূহলী মানুষ।

শনিবার (১৪ নভেম্বর) পীরগঞ্জে মাসুদ রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের শেষ দিকে দুবাই পাড়ি জমান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। প্রায় তিন বছর পর একই প্রতিষ্ঠানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা অশ্বিনী।

কর্মসূত্রে পরিচয় হওয়ার পর ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একসময় সেই পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..