1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় ৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত
২৩

ফরিদপুর প্রতিনিধি

ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্য নিয়ে কয়েক গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাবিক আহত হয়েছে। রোববার সকাল ৯টায় ফরিদপুর-ঢাকা-বরিশাল মহাসড়কের পুখরিয়া বাসস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সড়কের দুই প্রান্ত থেকে দেশীয় অস্ত্রসস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপের ফলে প্রায় দেড় ঘন্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে পড়ে। এতে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পরে চালক ও যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পুখরিয়া বাসস্ট্যান্ডকে কেন্দ্র করে গ্রাম্য আধিপত্য নিয়ে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মৌজী মহসরদি গ্রামবাসীর সাথে মানিকদি ইউনয়নের পুখরিয়া, ব্রাহ্মণকান্দাসহ ৫ গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। গ্রাম্য আধিপত্যের ফলে কয়েক গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ সময় কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..