1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের রোমেরোর গোলে আবারও আর্জেন্টিনার লিড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৭

ক্রীড়া ডেস্ক:

কুতি রোমেরোর গোরে আবারও লিড নিলো আর্জেন্টিনা। এতে করে স্কোরলাইন দাঁড়িয়েছে ৩-২।

১১১ মিনিটে বাঁ দিক থেকে লিওনেল মেসির নেওয়া কর্নার নিখুঁতভাবে ভেসে আসে বক্সে। সবার ওপরে উঠে হেড করেন ক্রিস্টিয়ান রোমেরো। এতে বল জড়িয়ে যায় জালে।

তবে গোলটি শেষ পর্যন্ত রোমেরোর নাম থাকছে না। কারণ বলটি কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের হাতে লেগে জালে ঢুকেছে। ফলে এটি আত্মঘাতী গোল হিসেবে যোগ হলো।

এর আগে, অতিরিক্ত সময়ের ১০৩ মিনিটে বাঁ প্রান্তে বল পেয়ে ভেতরের দিকে কাট করেন সিডনি কাবরাল। এরপর ডান পায়ে দুর্দান্ত এক চোখ ধাঁধানো শট নেন। আর বল গিয়ে জড়ায় দূরের ওপরের পোস্টে। আর্জেন্টিনার গোলরক্ষা ডিবু মার্তিনেজের কিছুই করার ছিল না। এতে ২-২ গোলে সমতায় ফেরে কেপ ভার্দে।

তার আগে, অতিরিক্ত সময়ে মাঠে নেমেই আর্জেন্টিনাকে ২-১ গোলের লিড পাইয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ।

কর্নারকিক থেকে পাওয়া বল বা পায়ের জোরালো শটে জালে জড়িয়ে আর্জেন্টিনা শিবিরকে উল্লাসে মাতান তিনি।

৯৩ মিনিটে কর্নার থেকেই কেপ ভার্দের বিপদ ডেকে আনে আর্জেন্টিনা। প্রথম পোস্টে একজনের ছোঁয়ায় বল চলে যায় দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা লিসান্দ্রো মার্তিনেজের কাছে।

একবার বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি এমন ভঙ্গি করেন যেন দূরের কোণে শট নেবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে বলটি জোরালো বাঁকানো শটে নিজের দিকের ওপরের কোণেই পাঠিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..