1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

রিয়ালের রেকর্ড ভেঙে পিএসজির ইতিহাস

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত এক রাত কাটাল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে ৬-০ গোলের বিশাল জয় তুলে নেওয়ার পথে এক ম্যাচেই তিনটি নতুন রেকর্ড গড়েছে লুইস এনরিকের দল। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের দ্রুততম চার গোলের রেকর্ড ভাঙার কীর্তিও।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই ভিয়ারিয়ালের জালে চারবার বল পাঠায় ফরাসি ক্লাবটি। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে চার গোল করার নতুন রেকর্ড গড়ে তারা।

এর আগে ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যে চার গোল করে রেকর্ডটি গড়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই কীর্তি ছাড়িয়ে গেল পিএসজি।

ম্যাচের শুরুতে জোয়াও নেভেস, দিজিরে দুয়ে ও সেনি মায়ুলুর গোলের পর ১৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ।

শুধু দ্রুততম চার গোলের রেকর্ডই নয়, চ্যাম্পিয়নস লিগের প্রথম চার ম্যাচে সর্বোচ্চ ২০ গোল করার কীর্তিও গড়েছে পিএসজি। এর আগে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ছয়টি এবং ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে চারটি করে গোল করেছিল দলটি। ফলে প্রতিযোগিতার ইতিহাসে টানা চার ম্যাচে অন্তত চারটি করে গোল করা প্রথম দল হয়ে উঠেছে প্যারিসের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও গোলের ক্ষুধা কমেনি পিএসজির। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ফ্যাবিয়ান রুইজ। এরপর ৭৮ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন ১৭ বছর বয়সী ডেভিড বলি।

বদলি হিসেবে মাঠে নামার মাত্র চার মিনিটের মাথায় গোল করেন এই তরুণ ডিফেন্ডার। চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচেই গোল করে বিশেষ কীর্তি গড়েন তিনি। ১৭ বছর ২৮৫ দিন বয়সে গোল করে পিএসজির ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম চ্যাম্পিয়নস লিগ গোলদাতা হয়েছেন বলি। এই তালিকায় তার ওপরে রয়েছেন ওয়ারেন জাইর-এমেরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..