1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

রাজধানীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কল্যাণপুরের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৪ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

পাশাপাশি সেখানে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..