1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

মিরপুর টেস্ট বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা, জয়ের সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক,
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে ক্যারিবীয়ানরা। তবে এরই মাঝে বাগড়া দিয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ আছে খেলা। জয় থেকে ১০৬ রান দূরে আছে সফরকারীরা।

১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জন ক্যাম্পবেল। দুজনেই বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন।

টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার ১ বলে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়ানরা। কিং ২৯ ও ক্যাম্পবেল ২৭ রানে অপরাজিত আছেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ২৭ রানের লিড পায়। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।

এরপর নাঈম ও জাকের আলী মিলে প্রতিরোধ গড়েন। দুজনেই ১৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষে করেন। শনিবার (৩১ অক্টোবর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি জাকের। ২২ রান করেই সাজঘরে ফিরে যান তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন নাঈম। আউট হওয়ার আগে ৯১ বলে ৫২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..