1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সিলেট বোর্ডে ২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

সিলেট প্রতিনিধি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দেখা গেছে সিলেট শিক্ষাবোর্ডে। এ বছর পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২০৪ শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, ২০০৬ সালে সিলেট শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর থেকে পাসের হার ৬০ শতাংশের বেশি ছিল। তবে গত দুই বছর ধরে পাশের হার শঙ্কাজনক হারে কমতে দেখা গেছে। গত বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৬০২ জন। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই আরও কমেছে।

শনিবার সকাল ১১টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন। ফল ঘোষণায় তিনি জানান, এ বছর সিলেট বোর্ডের অধীনে তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। তবে শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে ছয়টি।

ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বোর্ডে সব সূচকে এগিয়ে আছেন ছাত্রীরা। এবারের পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন ছাত্রী। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন।

এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ, মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ ও ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..