1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

লাকী আক্তার
সিলেটে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তাররা হলেন- মহানগর ছাত্রলীগের সদস্য ও জকিগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলার মানিকপুর ইউনিয়নের ব্রাহ্মনগ্রামের মৃত জগানন্দের ছেলে জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭)।

তিনি বর্তমানে পূর্ব জিন্দাবাজার সারদা ভবনের বাসিন্দা। অপরজন সিলেটের এয়ারপোর্ট বাইশটিলা এলাকার মো. জসিম আলীর ছেলে নগরের নয়াসড়ক আল হেলাল ১৬ বাসার বাসিন্দা রানা আলী মাসুদ রানা (২৩)।
পুলিশ জানায়, বুধবার সকালে নগরের কুমারপাড়া ঝর্ণারপাড় এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক নেতাকর্মী ব্যানার টানিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জনতার সহায়তায় এ দুজনকে আটক করা হয়।

এসময় ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..