ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
জনসাধারণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে বরাবরের মতো প্রতি সপ্তাহের বুধবারে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বল্পপরিমাণে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, স্কুল কলেজে পড়াশোনা চালিয়ে যেতে অক্ষম শিক্ষার্থীদের আর্থিক বই কিনে সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও জটিলতার বিষয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো শুনে প্রয়োজনীয় পরামর্শ ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, মানুষের সমস্যা দ্রুততার সঙ্গে শুনে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং সেবাপ্রাপ্তিতে হয়রানি কমানোর লক্ষ্যে এ ধরনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।