মোঃ মামুন ভুঁইয়া,
জেলা পুলিশ কিশোরগঞ্জ।
আজ ০৩ আগস্ট সোমবার ভৈরব উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গুরুত্বপূর্ন মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়।
সভায় পুলিশ সুপার মহোদয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর গ্যাং রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুসংহত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার জানান, অপরাধ মুক্ত ও নিরাপদ ভৈরব গড়তে জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও সভায় ভৈরব উপজেলার বিভিন্ন স্থানীয় ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।