নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে ৫০০ গ্রাম গাঁজা সহ গোলাপ মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশের একটি চৌকশ টিম অফিসার ইনচার্জ সালাহ উদ্দিনের এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
১ নভেম্বর আনুমানিক রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা চৌকশ পুলিশ অফিসার ওসি সালাহ উদ্দিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মদন পৌরসভার ৭ নং ওয়ার্ডের শ্যামলী রোডের একটি বাসা থেকে ৫০০ গ্রাম গাজা সহ গোলাপ মিয়া নামের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত মাদক কারবারি গোলাপ মিয়া মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামের মৃত শামছুদ্দিন মিয়ার ছেলে।
মদন থানা অফিসার ইনর্চাজ ওসি সালাহ উদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি
মদন পৌরসভার ৭ নং ওয়ার্ডের দীর্ঘদিন ধরে মাদক বেচা কেনা হচ্ছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানের অফিসার হিসেবে আমি নিজে দায়িত্ব পালন করি । পরে মদন পৌরসভার শ্যামলী রোডের একটি বাসা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি গোলাপ মিয়াকে গ্রেফতার করা হয় ।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি সালাহ উদ্দিন করিম বলেন, মাদক কারবারি গোলাপ মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ সোমবার ২ নভেম্বরে তাকে নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হবে।