1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

মনিরামপুরে টিউবওয়েল বসানোর সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মনিরামপুর(যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে নতুন টিউবওয়েল বসানোর সময় মাটির নিচ থেকে গ্যাসের মতো পদার্থ বের হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

১ অক্টোবর সকালে উপজেলার ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালদা গ্রামে মো. আলমগীর হোসেনের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এ সময় মাটির নিচে পাইপ স্থাপনের একপর্যায়ে গ্যাসের মতো পদার্থ বের হতে দেখা যায় বলে স্থানীয়রা জানান।

ঘটনাটি জানাজানি হলে দ্রুত সেখানে স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, মাটির নিচে থাকা কোনো গ্যাসের স্তর বা ভূগর্ভস্থ উৎস থেকে এ পদার্থ বের হয়ে থাকতে পারে। তবে এটি আসলে কী ধরনের গ্যাস বা পদার্থ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..