1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

মাদক বহনকারীরা ধরা পড়ে, ব্যবসায়ীরা সংসদে যায়: রুমিন ফারহানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত
৩০

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় বারবার মাদক বহনকারীরাই ধরা পড়ে, কিন্তু মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা সংসদে যান বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ পাসের জন্য উত্থাপনের পর বিলটির ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, প্রতিদিন আমরা যে মামলাগুলো দেখি, সেখানে দেখা যায় ক্যারিয়াররাই বারবার ধরা পড়ে।

কিন্তু বোদির মতো যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিবেদনে উঠে আসে, তারা সংসদে যায়। তারা যেতে না পারলে তাদের পরিবারের সদস্যরা সংসদে যায়।

তিনি বলেন, যত দিন পর্যন্ত সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যাদের মাধ্যমে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করে-সেই মূল হোতাদের ধরতে না পারবো, তত দিন পর্যন্ত কোনো আইন দিয়েই এ সমস্যার সমাধান সম্ভব হবে না।

রুমিন ফারহানা বলেন, আইন যথেষ্ট কঠোর।মাত্র ২৫ গ্রাম বা তার বেশি মাদক উদ্ধার হলেও যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এরপরও কীভাবে লাখ লাখ পিস ইয়াবা কিংবা কয়েক কেজি হেরোইনসহ ক্যারিয়াররা ধরা পড়ে, অথচ আমরা এর পেছনের মূল ব্যক্তিদের পর্যন্ত পৌঁছাতে পারি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..