1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত
৩২

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,

মানিকগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুরে ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে শহীদ শিকদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার জিয়ানপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে কৃষিকাজের জন্য বাড়ি থেকে মাঠে যান শহীদ শিকদার। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফসলের মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে এর আগেই পরিবারের সদস্যরা মরদেহ দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..