1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্য

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই দুই শিশু জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামের বাসিন্দা মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা বেগম (৯)।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে বাড়ির পাশে খেলছিল আলী জিবান ও রাহমা বেগম। খেলারছলে হঠাৎ তারা পুকুরে পড়ে যায়। সন্ধ্যা হয়ে এলেও তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা  খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..