মোঃ নাসির উদ্দিন
সম্মানিত, সাংবাদিক ভাই গন,পালংখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণ আচ্ছালামুয়ালাইকুম। গতকাল আমার পূর্ব নির্ধারিত সিডিউল ছিল আমাদের ইউনিয়নের ২ নং ওয়ার্ড ধামন খালি জামে মসজিদে জুমার নামাজ আদায় ও এলাকার জনগনের সাথে কুশল বিনিময়। ওখানে যাওয়ার খবরে আত্মীয় হিসাবে আমাকে এক বাড়িতে দাওয়াত দেয় এতে আমি ঐ এলাকার যুবদলের ২ জন, ছাত্রদলের ২ জন এবং ৩ জন জুনিয়র সারির সাংবাদিক সহ আমরা দুপুরের খাবার খেলাম।
এতে উখিয়া নিউজ অন লাইনে যা লিখল তার দেখে আমি অবাক হলাম এবং মনে কষ্ট পেলাম। যাচাই বাছাই না করে এমনিতে একটা নিউজ দিয়ে আমি বা যে কারো সম্মান হানি করা ঠিক না,এটা দায়িত্বশীল আচরন না।আমি এই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, একজন প্রার্থী হিসাবে আমি এলাকার সকল ভোটারের দুয়ারে দুয়ারে যাব,ভোট চাইব এটা একটি স্বাভাবিক বিষয়। কেউ আপ্যায়ন করলে , খাওয়া এটা আমাদের প্রিয় নবী জির সুন্নত ।
এখানে সে যদি ইয়াবা ব্যবসায়ী হয় আপনারা তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন, প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। একটা দাওয়াতে গোপন বৈঠক ইত্যাদি তকমা লাগিয়ে মানুষের কাছে হেয় বা সম্মানের ক্ষতি করা মোটে ও উচিত নয় ভাই। এতে কিছু সাংবাদিক ভাই গন, সাংবাদিকতার মহান পেশা টিকে একেবারে নীচে নামিয়ে ফেলছেন না তো।
ভোট যেহেতু এলাকায় অন্যান্য প্রতিদ্বন্দ্বী থাকবে , কারো প্রতি কারো একটা আলাদা ভালবাসা থাকতেই পারে, কারো ইশারায় যদি কেউ আমার সম্মানহানি করেন, মনে রাখবেন, আজকে বা কাল আপনার সম্মান আরেক জনে হানি করবে।
শেষান্তে এটাই বলবো আমি যদি অপরাধী হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দিক, আমার ক্ষতি যারা করতেছে বা করাচ্ছে আমি তাদের মাফ করে দিলাম। তবে মুসলমান হিসাবে আমাদের সকলের মনে রাখা উচিত আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন।