1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নুরুল আলম সিকদার,

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত বিশেষ টহলের সময় সীমান্তবর্তী এলাকায় দুই ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা ব্যাগ দুটি ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যান।

পরে ব্যাগ দুটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তাঁদের আটক করা সম্ভব হয়নি।

বিজিবির অধিনায়ক জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..