1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

জয়পুরহাটে ১৩ মামলার আসামি গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোঃ মাসুম রেজা

জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকা থেকে ১৩টি মামলার আসামি মোঃ রতন সরকারকে (৩৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৫ রাজশাহীর অধীন সিপিসি-৩ জয়পুরহাটের একটি অভিযানিক দল। এ সময় তাঁর বসতবাড়ি থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুরের দাদরা ধিয়াপাড়া গ্রামে স্থানীয় তল্লাশির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রতন সরকার ওই গ্রামের মৃত ভূমি সরকারের ছেলে। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী আইন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে।
অভিযানে তাঁর হেফাজত থেকে আমেরিকায় তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-৫ কর্তৃপক্ষ জানায়, আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..