1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ঢাবির ভর্তি আবেদন আজ শেষ হচ্ছে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ শনিবার (২৮ নভেম্বর)। গতকাল শুক্রবার বেলা ১২টা এ পর্যন্ত পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।

অন্যদিকে আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৫১ দশমিক ৪২ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫টি। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৬টি।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন।

এ ইউনিটে আসনপ্রতি আবেদন ২৭ দশমিক ৯৪টি। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ দশমিক ৩৬ জন। অন্যদিকে চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদন ৪১ দশমিক ৮৩টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..