1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

বরিশাল আওয়ামীলীগের নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বরিশাল প্রতিনিধি।

কার্যক্রম নিষিদ্ধ বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতকে কোনো মামলা ছাড়াই ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এ সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই পোস্টে জানা গেছে, ঢাকার সাভার এলাকার নিজ বাসা থেকে তাকে (লিটন) ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।

বরিশাল জেলা যুবলীগের সদস্য আগৈলঝাড়ার সন্তান মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত তথ্যের সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে জানিয়েছেন, আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের বিরুদ্ধে কোনো মামলা নেই। এরপরও ডিবি পুলিশ পরিচয়ে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। তিনি বিষয়টিকে হয়রানিমূলক বলে দাবি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিজ উপজেলা আগৈলঝাড়া ছেড়ে সাভারে অবস্থান করছিলেন লিটন সেরনিয়াবাত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবসময় সক্রিয় ছিলেন।

তবে তাকে কারা, কী কারণে এবং কোন আইনি প্রক্রিয়ায় নিয়ে গেছে, সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের গ্রেপ্তারের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..