1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

হিজলায় বিএনপি নেতা খালেক মাঝির ওপর হামলার ঘটনায় ৩ জন আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ আব্দুস সালাম

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাঝিসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে হিজলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) হরিনাথপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা আব্দুল খালেক মাঝি, জেলা যুবদলের সদস্য সাত্তার মাঝি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত মাঝিসহ ১০-১২ জন আহত হন।

ঘটনার পরপরই বিষয়টি হিজলা থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..