টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামের আটাপাড়া এলাকায় আদিবা নামে আনুমানিক তিন বছর বয়সী এক শিশুর ম/র/দেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হ/ত্যা করে বাড়ির পাশের ঝোপে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত শিশু আদিবা ওই গ্রামের আমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির ম/র/দেহ বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃ/ত্যু/তে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মাত্র তিন বছর বয়সী একটি শিশুর এমন পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা দ্রুত তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।