1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

মদনে কোমলমতি ৪ শত ৪০ শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

​ (নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলা এলইজিডি এডিভি প্রকল্পের ২০২৫/২৬ অর্থবছরের প্রকল্পের বরাদ্দের
অর্থায়নে চানগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেওয়ান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসকুড়ি মৈধাম শহীদ কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাসকুরী মৈধাম হাসান আলি দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ৪ শত ৪০ টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) দুপুর ১২ টার দিকে
উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল্লাহ খান, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ সহ প্রিন্টু ও ইলেকট্রনিক
মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কোমলমতি শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দ প্রকাশ করেছে।
চানগাঁও দেওয়ান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসকুড়ি মৈধাম শহীদ কদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাসকুড়ি হাসান আলী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে
এবং ঝরে পড়া রোধ করতে সরকারের উদ্যোগ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ধরে রাখতে হবে।
এ সময় ​ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান সকল অভিভাবক ও শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..