1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে  চার দফা দাবীতে চা শ্রমিকদের  বিক্ষোভ মিছিল 

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬ বার পঠিত
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।।
 চা শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।
রোববার (১৭ মে) দুপুরে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও লাল পতাকা নিয়ে শ্রমিকরা মিছিল বের করে পরে তারা জেলা প্রশাসক মোঃ তৌহিদুজ্জামান পাভেল এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
ব্যানারে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ থেকে শ্রমিকদের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দ্রুত ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে চা শ্রমিকদের জন্য নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ ৪ দফা দাবি তুলে ধরা হয়।
বিক্ষোভকারীরা বলেন, চিকিৎসা সেবা বন্ধ বা সীমিত থাকায় শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দুর্ভোগে পড়েছেন। দ্রুত হাসপাতাল চালু করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার জন্য তারা শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে চা শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..