1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

‎রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত
৩৮

মোঃ আব্দুল রহমান
বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ধাক্কা দেওয়া গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

‎শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার বসুন্ধরা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সাবেক পুলিশ সদস্য হলেন- মো. সেকান্দার আলী। তিনি চাঁদপুর জেলার দক্ষিণ মতলব এলাকার বাসিন্দা।

‎স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর
‎নিহতের ছেলে মো. রোকন উদ্দিন জানান, আমার বাবা সেকান্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলো। আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করি। দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

‎এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..