তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
বাংলা আমাদের মাতৃভাষা, যে ভাষায় আমরা কথা বলি মনের ভাব প্রকাশ করি। কিন্তু এই মাতৃভাষার পাশাপাশিও আরো একটি ভাষা রয়েছে যে ভাষা বিশ্বের ১৮০ কোটি মানুষ ব্যবহার করে বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে আর সেটি হলো ইংরেজি।সেই ইংরেজি ভাষা ও বানান দক্ষতা বিকাশে দেশের বাংলা ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’।
শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। ইতোমধ্যেই যার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, যা চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হলো এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান। যেই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমীন শাহীন, চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের নির্বাহী পরিচালক হারুন রশিদসহ আরো অনেকেই। চ্যানেলআই
চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের নির্বাহী পরিচালক হারুন রশিদ জানান, শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি বর্তমান সময়ের শিক্ষার্থীদের পাশাপাশি ভবিষ্যত শিক্ষার্থীদের জন্যও একটি বিশেষ আয়োজন হিসেবে বিবেচিত হবে বলে আশা করছি। প্রবাসসংবাদ
আয়োজনে বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানগুলো শিক্ষার্থীদের জন্য সত্যিই অনেক অনুপ্রেরণামূলক। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শেখার ও জানার আগ্রহ প্রবলভাবে বাড়িয়ে দেয়। সুতরাং, আমি এবং আমার সরকার অবশ্যই চাইবো শিক্ষা বিকাশের ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগীতামূলক অনুষ্ঠানগুলো আরো বেশি হোক।
বাংলাদেশের বাংলা ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে এই রিয়েলিটি শো। দেশের ৩৫টি ভেন্যুতে এই কার্যক্রমের প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে। সর্বমোট ৩৫০/৪০০ শিক্ষার্থীকে নিয়ে এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব বিভাগীয় পর্যায়ে শুরু হবে। বিভাগীয় পর্যায়ের বাছাইয়ের শেষে ১০০ জন শিক্ষার্থী মূল পর্ব অংশ নেবে। এই ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে চ্যানেল আইতে প্রচার শুরু হবে রিয়েলিটি শোয়ের মূল পর্ব।
অনুষ্ঠানে আরো জানানো হয় ইংরেজি ভাষা ও বানান শিক্ষায় প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের দক্ষভাবে গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই রিয়েলিটি শো’র নিয়ম কানুন ও অন্যান্য তথ্যাধি পাওয়া যাবে চ্যানেল আই ও শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল পেইজ ও ওয়েবসাইটে।