1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত
৩৬


‎নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাছুম মিয়া

‎স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রূপগঞ্জে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট এর আওতায় গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন। ৮ জুন সোমবার সকালে তিনি প্রথমে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় পৌঁছান। সেখানে (ডিইএসডব্লিউএসপি) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্টের পিকে-১৭ অংশের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরে সকাল ১১টায় তিনি রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে অবস্থিত দৈনিক ৫০ কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতাসম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের বিভিন্ন স্থাপনা, পানি শোধন প্রক্রিয়া এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
‎পরিদর্শন শেষে মন্ত্রী প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং রাজধানীসহ আশপাশের এলাকায় নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (ডিইএসডব্লিউএসপি) প্রকল্প পরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..