1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত
৪৭

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে কৃষকদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) বেলা ১২ টার দিকে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা পরিষদ হলরুমে এই পার্টনার ফিল্ড ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১(পাটগ্রাম -হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. সাইখূল আরিফিন। পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম। তিনি তার বক্তব্যে বলেন, পার্টনার কংগ্রেসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ফসলের উচ্চফলনশীল জাতের আবাদযোগ্য জমির পরিমাণকে নতুনভাবে ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ ও ধান জাতীয় অন্য দানাদার ফসল ডাল, তেল ও উদ্যান ফসলের আবাদি জমির পরিমাণ ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ এবং “কৃষক স্মার্ট কার্ড” পদ্ধতির মাধ্যমে সম্পসারণ সেবা, উপকরণ ভর্তুকি সহায়তা ও ঋণ সহায়তা সহজলভ্যকরণের মাধ্যমে কৃষি সেবা, কৃষি উৎদ্ভাবন ও কৃষি বানিজ্যিকিকরণের লক্ষ্যে কৃষি উদ্যেক্তা ২০০০০ যুবক ও মহিলাকে প্রশিক্ষন প্রদান।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আমাদের দেশের কৃষি ফলন আরও বাড়ানো। আমরা জানি যে, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং আমাদের দেশের মানুষের তুলনায় জমির পরিমাণ অনেক কম। তাই অধিক ফলন না হলে আমাদের খাদ্যে অসম্পূর্ণতা রয়ে যাবে। আগে একসময় আমাদের দেশের ফলন জমিতে ফলন যে পরিমাণ হত তখন মানুষ কম ছিল, জমি বেশি ছিল। তারপরে ফলন কম হওয়ার কারণে সব সময় আমাদের কৃষকদের অভাব লেগে থাকত।

এসময় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও অধিদপ্তেরর কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার গণ্যমান্য ব্যক্তি ও আগত কৃষক-কৃষাণীরাও অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..