মোঃ শাহ আলম নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সকল সরকারি দপ্তরের সেবার মান উন্নয়ন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বর্তমান সরকারের প্রথম জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া ২৪ দফা নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে। গত ৩ থেকে ৬ মে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের পর এই নির্দেশনা আসে।
চিঠিতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বাজার তদারকি জোরদার, মজুতদারি রোধ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে।
সেই নির্দেশনার আলোকে ১৮/০৫/২৬ইং সোমবার এক সাক্ষাৎকারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলায় সেবার মান বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান ও মনিটরিং চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত করে গড়তে সর্বক্ষেত্রে অপরাধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ দ�