সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
আটক ওই নেতার নাম মো. শরীফ হোসেন (৩০)। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শরীফ হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।