লাকী আক্তার
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে নগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কাজলশাহস্থ ‘বাধন আবাসিক হোটেল’-এ এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—
১. জমির উদ্দিন (৪৭)
২. মহসিন মিয়া (৩০)
৩. ইমেদ মিয়া (২৭)
৪. মো. কামাল (২২)
৫. রুমা বেগম (২৫)
৬. সিমা বেগম (২০)
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে উক্ত আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। পরে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়েছে।