1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সিলেট নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারী আসসাদুল আলম বাপ্পি’র ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত
৭৮

 

লাকী আক্তার

শুক্রবার (২২ মে ) বেলা দেড়টার দিকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন।

ছিনতাইকারী ‘র নাম আসসাদুল আলম বাপ্পি,বয়স( ২২) পিতা-আবুল হোসেন, মাতা -রুবিনা বেগম। ঠিকানা – কাজিরবাজার, মোঘলটুলা, বাসানং ২৪,সিলেট

সিলেটের কিন ব্রিজ এলাকার নিচে সম্প্রতি ছিনতাইকারীদের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কিছু দুর্বৃত্ত পথচারী ও সাধারণ মানুষের গতিবিধির সুযোগ নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে একা চলাচলকারী মানুষ ও অটোরিকশা যাত্রীদের টার্গেট করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হওয়া সত্ত্বেও কিন ব্রিজের নিচের কিছু স্থানে পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে। ফলে ছিনতাইকারীরা সুযোগ নিচ্ছে। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা এবং সিসিটিভি নজরদারি বাড়ানো হলে এমন অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিলো। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..