1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

হবিগঞ্জ সীমান্তে চার অভিযানে ৯ ভারতীয় গরুও ৬৬ বোতল মদ জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ মামুন মিয়া

হবিগঞ্জ সীমান্তে পৃথক চারটি চোরাচালানবিরোধী অভিযানে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব গরু ও মদের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।

এর আগে ২৬ সেপ্টেম্বর কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তসংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক সিজার মূল্য ৯৯ হাজার টাকা।

বিজিবি জানায়, চারটি পৃথক অভিযানে জব্দ করা গরু ও মদের মোট আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।

জব্দ করা মাদক ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..