1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

হাজী আবুল হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৯

তানিয়া ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি: 

“সবার জন্য সুস্বাস্থ্য, আমাদের স্বপ্ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে একটি বিনামূল্যের হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রিভাইভ ফিজিওথেরাপি সেন্টার, টাঙ্গাইল-এর উদ্যোগে হাজী আবুল হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

হেলথ ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও যৌনরোগ এবং শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি বাতব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য বিশেষজ্ঞ ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও থাকবে।

চিকিৎসাসেবা প্রদান করবেন ডা. সাহানুর ইসলাম সান (এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়; সিসিডি, বারডেম; সিএমইউ-আল্ট্রা), যিনি বর্তমানে রোহিতপুর জেনারেল হাসপাতাল, কেরানীগঞ্জ, ঢাকায় কর্মরত। এছাড়া ফিজিওথেরাপি সেবা প্রদান করবেন ডা. মো. মনিরুল ইসলাম (পিটি), ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ও ইনচার্জ, ফিজিওথেরাপি বিভাগ, রোহিতপুর জেনারেল হাসপাতাল এবং ডা. মো. গোলাম রাব্বি (পিটি), ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, এক্টিভ মোশন ফিজিওথেরাপি সেন্টার, ঢাকা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার”—এই অঙ্গীকার বাস্তবায়নে সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। এলাকার সর্বস্তরের মানুষকে এই স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..