যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টিকার দ্বিতীয় ডোজ পেতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

টিকার দ্বিতীয় ডোজ পেতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক :
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা টিকার দ্বিতীয় ডোজ পেতে আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছি। খুব দ্রুত ভালো খবরের প্রত্যাশা করছি।

সোমবার (১৭ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের কাছে আমরা এখনও অনেক টিকা পাওনা আছি। ৩ কোটি টিকার মধ্যে মাত্র ৭০ লাখ পেয়েছি। আমরা চেষ্টা করছি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পেতে।

তিনি বলেন, মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। ফলে সংক্রমণ কমেছে। অনেকে এই অবস্থায় আবেগী হয়ে বাড়ি গেছেন। তাদের প্রতি অনুরোধ, বিশেষ প্রয়োজন না হলে তারা যেনো লকডাউন শেষ হওয়ার আগে ঢাকায় না ফেরেন।

মন্ত্রী বলেন, সংক্রমণের হার অনেক বেড়ে গিয়েছিল। বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে সেটার হার কমেছে। এ বিষয়ে সবার সম্মিলিত সহযোগিতা পেলে সংক্রমণ আর মৃত্যুহার আরও কমবে। বর্তমানে আমাদের সংক্রমণের অনুপাতে মৃত্যুহার হচ্ছে ২০ থেকে ২৫ শতাংশ। কিছুদিন আগেও এটার হার ছিল অনেক বেশি।

করোনা থেকে বাঁচার জন্য সরকারিভাবে নেওয়া পদক্ষেপ মেনে চলার জন্য দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান তিনি। বাস, ট্রেন, লঞ্চ এসব আরও বেশ কিছুদিন বন্ধ রাখার প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, ভারতে প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে। আর সংক্রমিত হচ্ছে সাড়ে ৩ থেকে ৪ লাখ মানুষ। ভারতের ভ্যারিয়েন্ট বাংলাদেশে তেমন ছড়ায়নি। আমরা বর্ডার সিল করে দিয়েছি।

প্রাণের ঝুঁকি নিয়ে যেসব চিকিৎসক, নার্স, স্বস্থ্যকর্মীরা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, এই ঈদের ছুটিতে এসব স্বাস্থ্য সংশ্লিষ্ট মানুষগুলো দিন রাত রোগীদের সেবা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com